প্রতিষ্ঠাতার পরিচয়
রোজীনা ইয়াসমিন রোজী , ঘনছায়া উন্নয়ন সমিতি-র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি। তিনি ১৯৭৪ সনে ঢাকা জেলার সুত্রাপুর থানার রূপচাঁন লেন এলাকায় জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই-বোনর মাঝে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। দারিদ্রতার মায়াজালকে নিজের শ্রমের হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার প্রবল সাহসীকতা মনোভাবের মানুষ ছিলেন তিনি। ঢাকার কিশোরী লাল জুবলি স্কুল থেকে ম্যাটিক পাশ করে তিনি জগন্নাথ কলেজে (বর্তমানের জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ভর্তি হন । কিশোর কাল থেকে তিনি ছাত্র-ছাত্রীদের পাঠদান করাতেন যেন বিদ্যার ছায়াতলে থেকে তারা পথভ্রষ্ট না হয়ে পড়ে ।
কর্মজীবনে তিনি খ্রিষ্ট-ধর্মাবলম্বী একটি অরাজনৈতিক সংস্থায় দীর্ঘদিন কাজ করেন। সে থেকে তার সংস্থার প্রতি ,তৃণমূল মানুষদের প্রতি সুদৃষ্টি হয়। তিনি যোগদান করেন ঢাকায় অবস্থিত তৎকালীণ অপর একটি সংস্থায় ,দীর্ঘদিন কাজের পর সঞ্চীত অভিজ্ঞতা নিয়ে তিনি যাত্রা শুরু করলেন “ঘন ছায়া উন্নয়ন সমিতি” সংস্থার।
২০০২ খিষ্টাব্দ থেকে মানুষের মাঝে সামাজিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার সাথে
স্বাক্ষরতা অধিকারের জন্য সম্পদ ও উদ্যোগ বৃদ্ধি করা।
চাহিদা ভিত্তিক জীবিকা প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।
জনগণের প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে সচেতনতার স্তর বৃদ্ধি করা।
কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রমের সাথে সদস্যদের সম্পৃক্ত করা।
প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন উন্নয়ন করা।
তামাক ও মাদক মুক্ত সমাজ গঠনের জন্য প্রচারণা চালানো।
শিশু ও নারীদের জন্য বৈষম্য ও পিতৃতন্ত্র মুক্ত উন্নত জীবন নিশ্চিত করা।
দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনার টেকসই সক্ষমতা বৃদ্ধি করা।
বিকল্প সম্পদের ব্যবহার ও অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা। নিষ্ঠার সাথে পালন করছে সংস্থাটি।
১২ জুলাই ,২০২০ খ্রিষ্টাব্দে কিডনি কার্যক্ষমতা লোপের সাথে মহামারী ভাইরাস “করোনা”র গ্রাসে তিনি জীবনমায়া ত্যাগ করেন ।